সর্বশেষ

সালাহউদ্দিন আহমদ

দুর্গাপূজা সর্বোচ্চ বরাদ্দ ও নিরাপত্তায় উদ্‌যাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার শারদীয় দুর্গাপূজা সর্বোচ্চসংখ্যক মণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও নিরাপত্তার মধ্য দিয়ে সারা দেশে উদ্‌যাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চা ও ধর্মীয় আচার পালনের অধিকার নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
স্বাধীন নাগরিক হিসেবে কেউ সংখ্যালঘু নন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন নাগরিক হিসেবে বাংলাদেশের কেউ সংখ্যালঘু নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতা শুধু কাগজে-কলমে বা ধর্মীয় গ্রন্থে নয়, বাস্তব জীবনেও নিশ্চিত করতে চান তাঁরা।

ভবিষ্যতে স্বৈরাচার ঠেকাতে সাংবিধানিক সংস্কারের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারী শক্তির উত্থান না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। একই সাথে তিনি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান জোরদার করতে বড় ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তিনি জানান, লুণ্ঠিত ভারী ও হালকা অস্ত্র উদ্ধারে সঠিক তথ্যদাতাকে ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে জনসম্পৃক্ততা বাড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনি ও বিচারিক সংস্কারে পাশে থাকতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধান, পুলিশি ব্যবস্থার আধুনিকায়ন এবং সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে ফলপ্রসূ আলোচনা হয়।

৭০ অনুচ্ছেদে পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধান সংশোধনের পর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।